ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

ধামরাইয়ে অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটাকে ভেঙে বন্ধের নির্দেশ এবং ৪টি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি ভাটার চিমনি ও কিলন ধ্বংস করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এইচ এমবি ব্রিকস, এনএএম ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ভেঙে বন্ধের নির্দেশ এবং বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নুর ব্রিকস, স্টাইল ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করেছেন।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের অবৈধ ইটভাটায় পরিবেশ এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ইটভাটাকে নগদ ১২লাখ টাকা জরিমানাসহ এইচএমবি ব্রিকস, এনএএম ব্রিকস, ফোর স্টার এর চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে র‍‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্তিত ছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram