ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৪
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

মাদারীপুরের শিবচরে ২ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবচর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সততা স্টোর উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১১ টার দিকে উপজেলার কাকৈর উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের পক্ষ হয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর মাধ্যমে এই কাজ পৌছে দিচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে নৈতিক চর্চা বৃদ্ধি ও সততাকে মানুষের মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।

শিবচর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও ইন্সট্রাকটর সমীর কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম ইবনে মিজান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আখতারুজ্জামান, শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা চর্চা ও সততাকে মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই চর্চা হয়ে আসছে। যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমরা উন্নত পরিচয়ের মানুষ হতে পারবো।

জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আখতারুজ্জামান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, 'সৎ কাজ করলে মানুষ মনে রাখে, আর অসৎ কাজ করলে মানুষ ঘৃণা করে। তোমাদেরকেই বেছে নিতে হবে তোমরা কোন কাজটি করবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ সহকারী পরিচালক মো: সাইদুর রহমান ও শিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নান্নু মিয়া, কাকৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহ দুইটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram