ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2025

ঝিনাইদহে তারুণ্যের উৎসবে র‍্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত

এসআই মল্লিক,ঝিনাইদ: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে ঝিনাইদহে র‍্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যুব প্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তাহলেই তরুণ ও যুব প্রজন্মই আগামীর জন্য কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram