ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

দশম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়নে দোয়ারাবাজারে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দশম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, দোয়ারাবাজার উপজেলা শাখা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলা ন্যক্কারজনক, অমানবিক ও গণতন্ত্রবিরোধী। তারা অবিলম্বে এই ঘটনার বিচার ও ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন—উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সদর উদ্দিন, শিক্ষক মনিমালা, সানজিদা ইসলাম, হাফসা আক্তার লিপা, ফারহানা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, সম্পা শিকদার, স্বর্ণালী দে, রুকিয়া বেগম, ফাহমিদা আক্তার, নূর মোহাম্মদ, শাহীন আলম, ফিরোজুল ইসলাম, রিপন মিয়া, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান মিলন, জয়ন্ত কুমার দাস, জামিনুর রহমান, বাবলী বেগম, ফারহানা আক্তার, শেফালী বেগম, রুমেনা বেগম, সুমিতা রানী, আব্দুল কাইয়ুম প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram