ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৬
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

কোন চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না: ফখরুল ইসলাম

মানিক ভূঁইয়া, নোয়াখালী: নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি'র মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাকে চাঁদাবাজি ও মাদক মুক্ত করবেন। তিনি বলেন, কোন চাঁদাবাজ ও মাদক কারবারীর ঠিকানা এ অঞ্চলে হবে না। মাদক, সন্ত্রাস নির্মূলে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীর্ষে ভোট দিন।

নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে একটি নির্বাচনী মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় সমাবেশপূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কামাল হোসেন ও কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ফখরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নোয়াখালী-০৫ আসন গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram