ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তি: সাবেক এমপি’র বিরুদ্ধে মামলা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাইবার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।

মামলাটি আমলে নিয়ে আদালত পরবর্তী আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি জনসভায় মেজবাহ উদ্দিন ফরহাদ প্রকাশ্যে আইনজীবীদের উদ্দেশে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বক্তব্যে আইনজীবীদের ‘টাউট-বাটপাড়’ আখ্যা দিয়ে তাদের পেশাগত সম্মান ও মর্যাদায় আঘাত করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সকল আইনজীবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভায় ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ৭ নভেম্বর ফরহাদ বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তবে আইনজীবী নেতারা সেই ক্ষমা গ্রহণ না করে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram