ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২১
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর জাতীয় মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‎চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।

আজ ‎রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা। এসময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।

অবরোধের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর শাহজাহান মিয়া ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আ.লীগের দুঃশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া। তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram