ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সমাবেশ ও মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

"কাজী হঠাও ধানের শীষ বাঁচাও" ও "আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি" সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল মিছিলটি করিম সুপার মার্কেট থেকে শুরু হয়ে কুল্যার মোড় ও ব্যাংদহার মোড় হয়ে পুনরায় করিম মার্কেটে গিয়ে শেষ হয়।

শফিকুল ইসলাম ও ফিরোজ আহমেদ জর্জের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জহির উদ্দীন, আঃ ওহাব, মেম্বার ইব্রাহিম হোসেন, রফিকুজ্জামান বকুল, ফারুক হোসেন, শওকত হোসেন ও রফিকুল ইসলাম রফি, শাহরিয়ার জামান, জুলফিকর আলী জুলি। সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দাবিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram