ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকাল ৪ টায় উপজেলার এফআইভিডিবি'র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুন নুর চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষার নির্বাহী পরিচালক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, আল-হেরা একাডেমির প্রিন্সিপাল দেলোওয়ার হোসেন, সিলেট স্কলার্সহোমের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মৌমি আক্তার, বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী সেজুতি মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী আয়শী দাশ পরশী।

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram