ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

সভায় প্রধান বক্তা ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ৭ নভেম্বর আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ আবারও সেই চেতনা জাগ্রত করার সময় এসেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিলন, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল সিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, আলমগীর হোসেন স্বপনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেমায়েত উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram