ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১২
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

বড়লেখায় সহকারী শিক্ষকদের কর্মবিরতি: ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এতে শত শত শিক্ষার্থী স্কুলে গেলেও শিক্ষকরা পাঠদান না করায় তারা ফিরে গেছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক-শিক্ষিকারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে শিক্ষক মিলনায়তনে বসে অলস সময় কাটাচ্ছেন। আবার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা দিক-বিদিক ছুটাছুটি করে বাড়ি ফিরে যাচ্ছে। সহকারি শিক্ষকদের অনির্দিষ্টকালর কর্মবিরতির প্রথম দিনে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram