ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদাসহ গ্রেপ্তার ৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি দেশীয় অস্ত্র, রামদা, ছোরাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (০৯ নভেম্বর) গৌরীপুর পৌর শহরের বাদ্যকরপাড়ায় প্রত্যাশা যুব কল্যাণ সংঘে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পূব কাউরাট গ্রামের মো. শামীম (২৯) ও মো. মামুন (২৫), পূর্ব দাপুনিয়া মহল্লার মো. হাবিব (১৯) এবং পশ্চিম কাউরাট গ্রামের আফাজ (২২)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram