ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

রাজবাড়ীতে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে স্থানীয়দের আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান শেষে রাজবাড়ী-২ আসনের দলীয় নমিনেশন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রব, ভূমিহীন নেতা রুহুল আমিন, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামাদলের সহ-সভাপতি হাফেজ তাছির উদ্দিন, সদ্য যোগদানকৃত গোপাল বিশ্বাস, কুমারেশ সরকার, ভলেন মাতুব্বর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, ‘বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। এই যোগদান তারই প্রমাণ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে।’

বিএনপিতে যোগদান করে গোপাল বিশ্বাস ও ভলেন মাতুব্বর জানান, তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে আগের থেকেই পছন্দ করতেন। তাই তারা ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram