ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ফিরোজ উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসা ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে হতাশাগ্রস্ত হয়ে শনিবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের লোকজনকে আড়াল করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।

ফিরোজের বৃদ্ধ বাবা জমসেদ জানান, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে আল্লাহই ভালো জানেন। কার উপর অভিমান করে আমার বুককে খালি করে ফাঁকি দিয়ে চলে গেল বাবাটা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram