ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩০
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্যদিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সংখ্যাও অনেক বেড়েছে। কলেজ চলাকালীন তাদের নামাজ আদায় করতে ক্যাম্পাস ত্যাগ করে পার্শ্ববর্তী কোন মসজিদে যেতে হয়।

এতে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এখানে একটি নামাজঘর চালু করা হলো।

গতকাল যোহরের উদ্বোধনী নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান।

এ সময় কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram