ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

যশোরে আওয়ামীলীগ নেতা ফুল ও যুবলীগ নেতা ঢোল রফিক আটক

শহিদ জয়, যশোর: যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ টিমের পুলিশ সদস্যরা অভিযানে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করেছে।

যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, রফিকুল ইসলাম ফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রাত ১০ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অন্যদিকে কোতোয়ালি থানার পুলিশের চৌকস কর্মকর্তা এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একটি টিম বিমান অফিস মোড় থেকে রাত ১১টার দিকে আটক করেন রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে। আটক ঢোলের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দাঙ্গা হাঙ্গামাসহ প্রায় ডজন মামলা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, দুজনকেই বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram