ঢাকা
logo
প্রকাশিত : November 9, 2025

আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই -দাউদার মাহমুদ

রাজু আহমেদ, সিংড়া ( নাটোর) প্রতিনিধি: তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, হামলা খেয়েছি। তবুও দলের ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি -দাউদার মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, জনগণের বন্ধু হতে হলে এমপি হতে হয় না। শুধু মনের ভালোবাসা থাকতে হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা তিনি এসব কথা বলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালে নির্বাচনে ধানের শীষ মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। হাতে ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, হামলা খেয়েছি। তবুও দলের ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি। দলের যদি মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। আগামী দিনে আমি এমপি হতে না পারলেও আপনাদের পাশে থাকবো।

দাউদার বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, সারের জন্য আমার কোন কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২ইউনিয়নের ১২ জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোন কৃষককে দুচিন্তা পেতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুল'র সভাপতিত্বে বক্তব্যে রাখেন-সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram