ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইবো না” নবগঠিত গফরগাঁও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

কে. এম. নাজমুল হুদা, গফরগাঁও, (ময়মনসিংহ) প্রতিনিধি: শুক্রবার (০৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনতোষ বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার , মোহাম্মদ বাচ্চু মিয়া অফিসার ইনচার্জ, গফরগাঁও থানা।

সাধারণ সম্পাদক রফিকুন ইসলাম এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ডা. কে. এম. এহছান এডভোকেট , সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গফরগাঁও।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়ের পথে সবচেয়ে বড় অন্তরায়। সমাজের সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতার চর্চা করতে হবে।

সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গফরগাঁওকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
আলোচনা শেষে কমিটির নতুন, পুরাতন ও অতিথিবৃন্দকে ডা. কে. এম. এহছান এডভোকেট এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম মোখলেছুর রহমান, সহ-সভাপতি ডা. কে. এম. নাজমুল হুদা এডভোকেট , বিজন বুমার বর্ধন, সাধারণ সম্পাদক এইচএম তৌহিদুল ইসলাম , সদস্য সরোয়ার জাহান আলম, শ্রী অনিল রায়, সুলতানা রাজিয়া বেগম, আজিজুন্নেছা এবং আন‍্যানোদের মধ্যে সুজন সভাপতি মোঃ নূর আবেদীন, অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম খান, সাংবাদিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram