ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ৮, ২০২৫

জলঢাকায় বন্ধু মহলের চক্ষু শিবির অনুষ্ঠিত 

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু ও বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি  তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ।

রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসানের নেতৃত্ব চক্ষু শিবিরে সহায়তা করেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম। রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ শত ৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ২৮ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram