

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় রেল লাইনে হাঁটতে গিয়ে জামিরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার সূচনা হল সংলগ্ন এলাকার রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত জমিরন নেছা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওসমান আলীর স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে হাটতে বের হন জমিরন নেছা। আজ সকালেও রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী দ্বিতীয় সাধারণ লোকাল ট্রেনের ধাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিল। পরে জিআরপি পুলিশ এসে বিষয়টি তদন্ত করছে।

