ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

'আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি', নোট লিখে স্বামীর আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইড নোট লেখে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের আত্মহত্যা করেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের শান্তিপুর এলাকায় জাকের পাটির ঠাকুরগাঁও জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন লিটনের বোনের বাড়িতে থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তরিকুলের সিরাজগঞ্জ সদর উপজেলার দত্ত বাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির চাকুরীর সুবাদে তরিকুল স্বস্ত্রীক শান্তিপুরে ভাড়া বাড়িতে থাকতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধ্যায় তরিকুল স্ত্রীর উপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশিরা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইড নোট উদ্ধার করে।

এসময় তরিকুলের স্ত্রী আশা বেগম তার ভাইয়ের সাথে কান্নাজড়িত কন্ঠে বলেন, এটা সে কি কাজ করলো এর আগে তাকে জুতো দিয়ে পিটিয়েছি, তারপরেও সে এমন কাজ করেনি। আজতো শুধু ঝগড়া করেছি, এজন্য সে এমন কাজ করতে পারলো!

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল মুঠোফোনে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram