ঢাকা
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০২
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

গাছের সঙ্গে বেঁধে দুই যুবককে মারধর, দুই গ্রাম্য বিচারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির অপরাধে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন করার অভিযোগে কথিত দুই গ্রাম্য বিচারককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠায় পুলিশ।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুরাদনগরের পাহাড়পুর গ্রামের দারিদ্র্য সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক বৃহস্পতিবার গ্রামের আবদুস সালাম মিয়ার পুকুর থেকে কিছু মাছ ধরে বাড়ি নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতব্বর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতব্বর বৃহস্পতিবার দুপুরে মাছ চুরি করা সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বিচারের নামে প্রকাশ্যে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানসিক নির্যাতন চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্য যুগীয় কায়দায় প্রচন্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়।খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে এবং গ্রাম্য দুই মাতব্বরকে গ্রেপ্তার করে।

পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, ঘটনার পর গ্রামের সবাই বলাবলি করছে, এরকম নির্দয় ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিৎ।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবারই অভিযুক্ত দুই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার সামু সেনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram