ঢাকা
logo
প্রকাশিত : November 7, 2025

আগামী ৫০ বছরে আ.লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না: ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আগামী ৫০ বছরে আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না ৷ আওয়ামী লীগকে শক্ত হাতে দমন করা হবে। কারো তাবেদারি করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। এ দেশ স্বাধীন দেশ। কারো চোখ রাঙানিকে আমরা ভয় করি না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে দাউদকান্দি পৌরসভার ড. মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷

তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসায়, এদেশের মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছিলেন। তিনি তলাবিহীন ঝুড়ি একটি দেশকে উন্নয়নের পথে আনলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। জিয়াউর রহমানের অনন্য অবদানে বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্ম। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল।

ড.মারুফ হোসেন বলেন, ৭ম বারের মতো এ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে নমিনেশন পেয়েছেন। তার সমকক্ষ এই আসনে নেই। তিনি আপনাদের গর্ব। আপনারা ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে গর্ববোধ করতে পারেন।

পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জামাল হোসেন মোল্লা প্রমুখ ৷

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram