ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৩
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারাবাজারের ধ্রুব

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এহসানুল হক ধ্রুব।

বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও অনন্য প্রতিভার প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের বন্যা বইছে।

আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এহসানুল হক ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে। বর্তমানে সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী'র ভাগিনা।

ধ্রুবর বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান এবং মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, এহসানুল হক ধ্রুবর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং এটি পুরো দোয়ারাবাজার উপজেলা ও সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গর্বের অর্জন।

ধ্রুব নিজেও জানিয়েছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার প্রতিও মনোযোগী থাকতে চান তিনি।

তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নেমেছে। অনেকেই মনে করছেন, এহসানুল হক ধ্রুব বাংলাদেশের শিশু প্রতিভাদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram