ঢাকা
logo
প্রকাশিত : November 7, 2025

শেরপুরে কৃষি অফিসারের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

শহিদ জয়, যশোর: সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় যশোর অঞ্চলের বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা। তাঁদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত।”

কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা আরও বলেন, “কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।”

বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক মো.মোশাররফ হোসেন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহসহ ৬ জেলার উপ-পরিচালক ও ৩১ উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ও বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসের মধ্যে তার উপরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রনেতা ফজলুল হককে আসামি করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram