ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

বদলগাছীতে ১ হাজার সনাতন ও নৃগোষ্ঠী পরিবারের বিএনপিতে যোগদান

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রায় এক হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলকে ভালোবেসে ও সমর্থন জানিয়ে তারা এই যোগদান করেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে এক অনুষ্ঠানে ফুল দিয়ে বিএনপি নেতৃবৃন্দের হাতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই আয়োজনের উদ্যোগ নেয় স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, যিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায় এই যোগদান তারই প্রমাণ। আগামীর দিন গরিবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু-মুসলমান সবার দিন।

তিনি আরও বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আমৃত্যু সেই ভালোবাসার প্রতিদান দিতে চেষ্টা করবো।

সনাতন ধর্মাবলম্বী নারী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়নের মহিলা সদস্য জগবতী রাণী। পুরুষদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীকুল এলাকার লগেন কুজুর, চকবেনী এলাকার সন্দীপ কেরকাটা, মাহমুদপুর এলাকার পরিনল কুজুর, কাস্টগারী এলাকার প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল।

তারা বলেন, আমরা বহুদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ফজলে হুদা বাবুল আমাদের এলাকার মানুষ, তিনি আগে থেকেই আমাদের খোঁজখবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হয়েছেন, তাই ভালোবাসা ও আস্থার জায়গা থেকেই আমরা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরও বলেন, আমরা উন্নয়নের স্বার্থে ফজলে হুদা বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দেবো এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবো।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, রেজাউন নবী সান্ডু, আবু রায়হান গিটার, মুন্না, ইউপি সদস্য রোস্তম আলীসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, এ যোগদান বদলগাছীতে বিএনপির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram