ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

মান্দায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, একজন গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram