ঢাকা
logo
প্রকাশিত : November 6, 2025

এম নাসের রহমানের বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জ সড়ক পরিবহন সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন

হবিগঞ্জ প্রতিনিধি: '৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া হবে না', এম নাসের রহমানের এমন বক্তব্যে ফুঁসে উঠেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ তারিখের পর যদি হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া না হয়, তা হলে পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেয়া হবে। ঢাকা সিলেট রেলপথ ও মহাসড়ক অবরোধ করে মৌলভীবাজারের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে চলাচল করার জন্য একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপি নেতা এম নাসের রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেছেন, ‘হবিগঞ্জ এর মানুষ সন্ত্রাসী ও ইতর।’এছাড়াও তিনি হুমকি দিয়ে আরও বলেন, ‘৮ নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দিবেন না।’ এমন বক্তব্যের পর হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেয়া না হলে হলে পুরো মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়। আমরা হবিগঞ্জ এর বাস মালিক ও শ্রমিকবৃন্দ শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই। কিন্তু কেউ যদি গায়ের জোরে আমাদের ব্যবসার ক্ষতি করতে চায়, তাহলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙ্গা জবাব দেব। ব্যবসাকে কেন্দ্র করে নাসের রহমান হবিগঞ্জ এর মানুষের প্রতি যে কটুক্তি করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

এসময় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram