ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

কাঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।

২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমের বিভিন্ন প্রজাতির শাক ও সবজি চাষের জন্য ৬৭০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমপিও সার, ৮ কেজি খেসারি ও মুসুরের ডাল, ১ কেজি সূর্যমুখী, ৮ কেজি সোয়াবিন বীজ ও ১০ কেজি চিনাবাদাম বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারহানা তাসরিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও কৃষকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram