ঢাকা
logo
প্রকাশিত : November 6, 2025

নবধারার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক মেহেদী হাসান দৈনিক কালবেলা ও দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পেপার নবধারার সম্পাদক ও প্রকাশক।

বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে সাংবাদিক মেহেদী হাসানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram