ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৩
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনিং রিক্রুট (কনস্টেবল) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এবার ৫৬তম ব্যাচের মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৬২৩ জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আওলাদ হোসেন প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি এ কে এম আওলাদ হোসেন প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram