ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৪
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

ধামইরহাটে বিজিবির অভিযানে দুই চোরাকারবারী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

আটক চোরাকারবারীরা হলো, উপজেলার চক প্রসাদ এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে শহিদুল ইসলাম (৩৭), সোনাদিঘী এলাকার মৃত গুদরাই সরেনের ছেলে জহন সরেন (৩০)।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও জানান, গত বুধবার রাতে উপজেলার চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোখলেছার রহমান ও বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে আমইতাড়া বাজার এবং ভেরম সোনাদিঘী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram