

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের করার অপরাধে ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তনা হলেন উপজেলার রনশিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বিপ্লব হোসেন, একই গ্রামের আনিসুর রহমানের ছেলে তালেবুর রহমান ও চন্দ্র গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না হোসেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিজিবির দানাজপুর ক্যাম্পের সদস্যরা এক পুড়িয়া গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ঐ ৩ জন যুবককে থানায় নিয়ে আসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করা হয়। রাতেই তাদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

