ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৭
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ মাংস বিতরণ অনুষ্ঠিত হয়। পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় এসব দুম্বার মাংস প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে দুম্বার মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ১৯ কার্টুন দুম্বার মাংস মাটিরাঙ্গা উপজেলার ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় আনুপাতিকভাবে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার, তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছায়, সেই দায়িত্ব নিশ্চিত করতে নিজ হাতে বণ্টন করেছি।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram