ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৬
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

জয়পুরহাটে সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস জেলা সংবাদদাতা, দৈনিক যায়যায়দিন ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মাসুদ রানাকে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসী। মঙ্গলবার বেলা ১টা ১২ মিনিটে একটি মোবাইল থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীকে গ্রেফতার ও সাংবাদিকের নিরাপত্তা প্রদানের জোর দাবী জানিয়েছেন জেলার সকল সংবাদকর্মীরা।

জয়পুরহাট সদর থানার এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক মাসুদ রানা প্রতিদিনের ন্যায় শহরের মাছবাজার এলাকায় পৌরভবনের নিকট জয়পুরহাট প্রেসক্লাবে বসে বিভিন্ন কাজ করছিলেন। মঙ্গলবার বেলা ১টা ১২ মিনিটের সময় ০৯৬৩৮৯৪৭০৪০ নং থেকে একটি কল আসলে তা তিনি রিসিভ করেন। এসময় অপর প্রান্তে থাকা ব্যক্তি তোকে দেখে নিব, তুই বেশি বেড়ে গেছিস, তোকে যেকোন সময় যেকোন স্থানে প্রাণে মেরে ফেলবো এসব বলে হুমকি দেয়। সাংবাদিক মাসুদ রানা তাকে তার পরিচয় জিঞ্জাসা করলে সে কিছু না বলে শুধু গালাগালি করে। ৫৩ সেকেন্ড কথা বলার পরে কলটি কেটে দেয়।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামভিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। বিকেলে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের সাথে কথা বললে তিনি থানায় জিডি করতে বলেন। পরে রাতে জয়পুরহাট সদর থানায় একটি জিডি করা হয়। যাহার নং-২০৫, তাং-০৪.১১.২০২৫। বর্তমানে সাংবাদিক মাসুদ রানা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জয়পুরহাট জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ বলেন, অনতিবিলম্বে মোবাইলে হুমকিদাতা সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সাংবাদিককে নিরাপত্তা প্রদান করতে হবে। অন্যথায় আগামীতে কঠোর অন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram