ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনোয়ার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু'দিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন।

বুধবার (৫ নভেম্বর) বিকাল সন্ধ্যা ৬ টায় মুঠোফোনে এ প্রতিবেদককে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের বাসিন্দা ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব পদেও দায়িত্ব পালন করেছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram