ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৮
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

এসময় বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ মিয়া, বেলাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী, সাইফুল আলম, ফরিদ উদ্দিন, আবু মিয়া, সুরুজ মিয়াসহ অনেকেই।

সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক সভার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবে এবং তাদের মাধ্যমে পরিবার-পরিজন ও এলাকাবাসী সচেতন হবে। ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে।

গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত এবং অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram