ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2025

শ্রীমঙ্গলে রাতে শিয়াল, বানরসহ বিভিন্ন প্রাণীর কামড়ে ২৩ জন আহত, এলাকায় আতঙ্ক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণীর কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটে। আহতের বেশির ভাগ সবাই শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, ‘‘আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের ২ জনকে শিয়াল কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। পাশাপাশি ৭ জনকে বিড়াল, ২ জনকে কুকুর এবং ১ জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় শিয়ালটি দ্রুত ছুটে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ প্রতিরোধের চেষ্টা করলে শিয়ালটির সঙ্গে ধস্তাধস্তিও হয়, পরে শিয়ালটি পালিয়ে যায়।

আহত মামুন জানান, কাজ শেষে রাতে বাড়ীতে ফিরে ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি শিয়াল কামর দিয়ে বসে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, “আমরা সব আহত রোগীদের দ্রুত চিকিৎসা দিয়েছি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি, তবে প্রাণীর কামড়ের এসব ঘটনায় স্থানীয়দের সতর্ক থাকা প্রয়োজন।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram