ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৩
logo
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৫

নির্বাচনের আগেই জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, তবু দেশ ও ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করি নাই। দেশ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এ দেশের তামাম ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী, বিদেশি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের প্রতিটি অর্জন ঘরে তোলার জন্য খেলাফত মজলিস সংগ্রাম অব্যাহত রাখবে।’

সমাবেশে খেলাফত মজলিসের খালিয়াজুরী উপজেলা সভাপতি ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইরশাদুল্লাহ কাসেমী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা আলী উসমান, শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন, নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হা. মাও. দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাও. আসাদুর রহমান আকন্দ, মদন উপজেলা সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ আকন্দ, আটপাড়া উপজেলা সভাপতি মাও. আজিজুর রহমান, কেন্দুয়া উপজেলা সভাপতি মাও. শরীফুজ্জামান জিহাদী, মোহনগঞ্জ উপজেলা সভাপতি মাও. মাজহারুল হক কাসেমী প্রমুখ।

তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। আগামীর বাংলাদেশ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ। আমি আপনাদের ভাই খেলাফতে মজলিস বাংলাদেশ দেশের স্বাধীনতা এবং ইসলামের স্বার্থ রক্ষায় কোন কাল শক্তির নিকট মাথা নত করবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অধিকারের আদায়ের জন্য, ইনসাফের পক্ষে কথা বলা বলার জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram