ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৫

ধর্মের নামে কেউ যেন অধর্মের কাজ না করে তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে

হিলি প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, আমি দোজখে যাবো না বেহেশতে যাবো — এটা আমার আমল বলে দিবে। কোথাও সিল মারলে আমাকে কোন জায়গায় পৌছে দেওয়ার সার্টিফিকেট কেউ দিতে পারবে না। আমরা ধর্মের নামে কেউ যেন অধর্মের কাজ না করি।

তিনি বলেন, ধর্মের নামে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে।

গতকাল বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর-৬ আসন থেকে মনোনয়ন পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত ব্যক্তি। বিএনপি যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ পায়, তাহলে তাদের সবদিক থেকে সম্মানিত করা হবে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram