ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৫

অপরিচ্ছন্ন পরিবেশ ও বিএসটিআই সীলবিহীন পণ্য, যশোরে দোকান মালিককে জরিমানা

শহিদ জয়, যশোর: অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে পণ্য বিক্রি এবং বিএসটিআই সীলবিহীন পণ্য রাখার অভিযোগে যশোর শহরের ধর্মতলা এলাকার তুষার এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে অধিদপ্তরের উপপরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, দোকানটিতে অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে পণ্য মজুত রাখা হয়েছে এবং বেশ কিছু পণ্যে বিএসটিআইয়ের সীল নেই।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী দোকান মালিক রকিব সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে সতর্ক করা হয়েছে বলে জানান উপ-পরিচালক সেলিমুজ্জামান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram