ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2025

হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চৌকস টহল দলের অভিযানে কোটি টাকা মূল্যের পণ্য ও মাদক জব্দ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে। ওই সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এসময় সন্দেহজনক একটি ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশী করে ভারত হতে অবৈধপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাকটি আটক করে। এছাড়াও এই স্থানে আরোও পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বলসহ একটি পিকআপ আটক করা হয়।

পরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বাসমতি চাল ও ৪টি বাইসাইকেল জব্দ করে।

অপরদিকে সাতছড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা, ১ বোতল মদ, এবং ৬ বোতল বিয়ার জব্দ করেছে।

এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। জব্দকৃত সকল মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে এবং গাঁজা, বিয়ার এবং মদ মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram