ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৩
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন শেষে উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আবদুল গফফার রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহসভাপতি মাওলান আবুল ফজল, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল আহাদ নোমানী, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা গৌছউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, ইউরোপ জমিয়ত নেতা মুফতি লুৎফুর রহমান বিননূরী, দোয়ারাবাজার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা শফিক উদ্দিন ফুরকানী, মাওলানা বদরুল আলম প্রমুখ।

প্রধান অতিথি'র বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে মনোনীত করেছে, খেজুর গাছ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা কে আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করা হবে।

পথসভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের মনোনীত প্রার্থীকে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হককে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram