ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩২
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবির প্রথম বর্ষপূর্তি উদযাপন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: জমকালো আয়োজনে সুনামগঞ্জের সর্ববৃহৎ বিদ্যাপীঠ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়।

সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মুলত পাঠ্যবই নির্ভর পড়াশোনা করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায় ৬০ ভাগ গবেষণাধর্মী। এখানে রিসার্চ করে নতুন নতুন বিষয়এ ধারনা উদ্ভাবন করা হয়। রিসার্চের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এটা সত্য। কিন্তু তাই বলে যেগুলো আছে সেগুলোর ব্যবহার বন্ধ করে দিলে চলবে না। লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে নিজেদের দুরে রাখতে হবে। একটা সময় ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো। মনে হতো একেকটা বিশ্ববিদ্যালয় যেন একেকটা ক্যান্টনমেন্ট। আমরা প্রত্যাশা রাখছি আগামীতে ডারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করবেন। শিক্ষার বরাদ্দ বাড়িয়ে গবেষণার দিগন্ত উন্মোচন করে দেবেন। অবহেলিত জেলা সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সুবিপ্রবি বহুদূর এগিয়ে যাবে।

এসময় সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির রেজিষ্ট্রার সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram