ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৫
logo
প্রকাশিত : নভেম্বর ৩, ২০২৫

বিধি বর্হিভূত নিয়োগ ও নারী কেলেঙ্কারির অপরাধ, প্রধান শিক্ষককে অপসারণের নির্দেশ

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুলের আলোচিত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে অবশেষে তার পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান। তার কার্যালয়ের এ সংক্রান্ত নির্দেশ সম্বলিত একটি চিঠি ইতোমধ্যেই স্কুল পরিচালনা কমিটির সভাপতির কার্যালয়ে এসে পৌছিয়েছে। এ বিষয়টি উল্লাপাড়া পৌরশহর ও সচেতন মহলে আলোচনায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

সোমবারের প্রাপ্ত চিঠিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের স্মারক নং- ৩৭.০২.০০০০. ১০৭.৩১.১৩৪.২০২০/১৮৯১ তারিখ: ২৯/১০/২০২৫ ইং এ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে বিধি বর্হিভুত নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন নন এমপিও শিক্ষক জনবল কাঠামো-২১ অনুসারে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। এ অবস্থায় প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দ্রুত অপসারণ করে জ্যোষ্ঠতম শিক্ষক বা সহকারি শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য সভাপতিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, অধিদপ্তরের চিঠি তার হাতে এখনো এসে পৌঁছেনি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, তিনি মহাপরিচালকের চিঠি হাতে পেয়েছেন। দ্রুত চিঠির নির্দেশনা বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram