

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পি.পি গুদাম চত্বরে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও শীতকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৭৫০ জন কৃষক এর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে। এসময় প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
