ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

আমরা ত্রাণ চাইনা, পরিত্রাণ চাই: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি: "আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। কুড়িগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন চাই। আমরা দারিদ্র্যসীমার নিচে নয়, সর্বোচ্চ মর্যাদা নিয়ে বাঁচতে চাই।"

এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর চরাঞ্চলের এক সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে যদি ২৬, কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠান, আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। চরাঞ্চলের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে যা করণীয় আমি তাই করবো।

তিনি বলেন, রাজনীতি আমার পেশা না, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করবো। অবহেলিত কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে রুপান্তর প্রচেষ্টা করবো। আমি সংসদে সবার আগে কুড়িগ্রামকে গুরত্বের সাথে তুলে ধরবো।

রবিবার (২ নভেম্বর) বিকালে কুড়িগ্রাম সদরের চর ভগবতীপুরে চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ। সমাবেশে তিনি কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবন্ধ হন।

এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে এনসিপি'র জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপি'র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের শতাধিক জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram