ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটারের বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। রবিবার (০২ নভেম্বর) সকালে ঈশ্বরদী বাজারের ও পুরো স্টেশন রোড বিশাল মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদীর প্রায় ২০টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেয়।

ঈশ্বরদীর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজাসহ প্রমুখ।

কর্মসূচি থেকে আগামী তিনদিনের মধ্যে ঈশ্বরদী নেসকোর আবাসিক নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অপসারণ, প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ ঘোষণা এবং ঈশ্বরদীসহ পুরো উত্তোরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দাতা নেসকোর মিটার রিডার কর্মচারী, ঈশ্বরদী পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram