ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

সুনামগঞ্জে শুরু হয়েছে চার লেন সড়কের নির্মাণ কাজ

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার পল্লী বিদ্যুৎ প্রাঙ্গন থেকে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত ৩৮০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বহু প্রতীক্ষিত এ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের মতে, অপরিকল্পিত যানবাহনের চলাচল, ফুটপাত দখল, স্থাপনা নির্মাণ ও এলোমেলো পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজটে ভুগতে হচ্ছে শহরবাসীকে। শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত হলে নাগরিক ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি শহরের চেহারায় পরিবর্তন আসবে বলে স্থানীয় সচেতন নাগরিকদের অভিমত।

শহরের হাছননগর বক পয়েন্ট এলাকার বাসিন্দা রিংকু চৌধুরী বলেন, 'সুনামগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা যানজট। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যানবাহন এখন শহরে চলছে। সড়কের ট্রাফিক ব্যবস্থাও কার্যকর নয়। এই অবস্থার উন্নয়নে চার লেন সড়ক প্রকল্পটি শহরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক।'

জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। প্রকল্পের আওতায় থাকবে সড়কের মাঝখানে ডিভাইডার, উভয় পাশে ফুটপাত-সক্ষম ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক অটো সিগন্যালিং সিস্টেম।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মো: আশরাফুল হামিদ বলেন, 'সুনামগঞ্জ শহরের মূল সড়ক সম্প্রসারণে চার লেন প্রকল্পটি কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশা করি দেড় বৎসরের ভিতরে প্রকল্পটি সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানজট কমে আসবে এবং ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram