

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকালে শৈলকুপা হাসপাতাল চত্বরে এলাকার বিভিন্ন কওমি, হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থীসহ এলাকার গরিব অসহায় দুস্থসহ প্রায় ১৫শ লোকের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ডিএমডি শহিদুল ইসলাম ইউনুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবু তালেব হোসাইন।
